বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালেয়র Admission Notice 2015-16. www.buet.ac.bd. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ভর্তি নোটিশ, সিট
প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট
এখানেই প্রকাশ করা হয়। Bangladesh University of
Engineering & Technology University Admission Notice,
Sit plan, Exam date and Time, BUET Admission Result 2015-16 of all units
will be found here. ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি কার্যক্রম শুরু হবে ৩০
আগস্ট ২০১৫।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ
সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু; ৩০ আগস্ট ২০১৫
অনলাইনে আবেদন শেষ; ৯ সেপ্টেম্বর ২০১৫
SMS এর মাধ্যমে
আবেদন ফি প্রদান শেষ; ১০ সেপ্টেম্বর ২০১৫
E, T, S, R চিহ্নিত
আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসে জমা দেয়া; ২২ সেপ্টেম্বর ২০১৫
ভর্তি পরীক্ষা; ১৭ অক্টোবর ২০১৫
মডিউল A = “ক” এবং “খ” গ্রুপ (গণিত, পদার্থ বিজ্ঞান এবং রসায়ন) সকাল ৯.০০টা থেকে দুপুর ৪.০০টা
মডিউল B= “খ” গ্রুপ (মুক্তহস্ত অংকন) বিকাল ২.০০টা থেকে ৪.০০টা
আসন সংখ্যাঃ
১। কেমিকৌশল বিভাগ= ৬০টি।
২। বস্তু ও ধাতব কৌশল বিভাগ= ৫০টি।
৩। পুরকৌশল বিভাগ= ১৯৫টি।
৪। পানিসম্পদ কৌশল বিভাগ= ৩০টি।
৫। যন্ত্রকৌশল বিভাগ= ১৮০টি।
৬। নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ= ৫৫টি।
৭। ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ=
৩০টি।
৮। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ= ১৯৫টি।
৯। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ= ১২০টি।
১০। বায়োমেডিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ= ৩০টি।
১১। স্থাপত্য বিভাগ= ৫৫টি।
১২। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ= ৩০টি।
মোট=
১০৩০টি।
ভর্তি পরীক্ষায়
অংশগ্রহণের যোগ্যতাঃ
ক)
প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫-এর স্কেলে কমপক্ষে গড় গ্রেড পয়েন্ট
৪.০০ পেতে হবে। অথবা সমমানের পরীক্ষায় সমতুল্য নম্বর বা গ্রেড পেয়ে পাশ হতে হবে।
খ)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা
বোর্ড থেকে শুধুমাত্র ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ
বিজ্ঞান, রসায়ন বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৫.০০ পেয়ে এবং ইংরেজি ও বাংলা বিষয় দুটির প্রতিটিতে
৪.০০ পেয়ে পাশ করতে হবে।
সকল সঠিক
আবেদনকারীর মধ্য হতে নিম্ন উল্লেখিত নির্ধারিত মানের ভিত্তিতে বাছাই করে প্রথম
থেকে ৮,৫০০তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এই
বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত
জিপিএ, বাংলায় প্রাপ্ত জিপিএ, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং মাধ্যমিক
পরীক্ষায় প্রাপ্ত জিপিএ (অতিরিক্ত বিষয় ব্যতীত)- কে অগ্রাধিকারের ক্রম হিসাবে
বিবেচনা করা হবে।
গ) GCE “O” লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপাড়ে
কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে এবং GCE “A” লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের
প্রত্যেকটিতে কমপক্ষে ‘A’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। শুধুমাত্র ২০১৫ সালে ‘A’ লেভেল পাশ করা ছাত্র/ছাত্রীরা আবেদন
করতে পারবে।
ঘ) ন্যূনতম
যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে ভর্তি
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
অনলাইনে আবেদন
প্রক্রিয়াঃ
বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইট (www.buet.ac.bd) –এর মাধ্যমে প্রথমে আবেদন ফরম যথাযথভাবে
পূরণ করতে হবে এবং আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (300
x 350 pixel 75kb) এবং স্বাক্ষর (300
x 80 pixel 20kb) আপলোড করতে হবে। ছবি
ও স্বাক্ষর উভয়টি JPG format –এ হওয়া বাঞ্ছনীয়।
আবেদন ফরমের সকল
প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘Preview’ button –এ ক্লিক করলে ছবি ও স্বাক্ষরসহ পূরণকৃত ফরমটি ‘Preview of
Application’ page– এ
দেখা যাবে। এ অবস্থায় কোন তথ্য সংশোধন করার প্রয়োজন হলে
‘Update’ button – এ ক্লিক করে edit করতে হবে।
উপরোক্ত ‘Preview
of Application’ page –এ সকল
তথ্য সঠিক হলে ‘Submit’ button ক্লিক করে আবেদনটি চূড়ান্তভাবে
Submit করতে হবে।
আবেদনটি সঠিকভাবে Submission হলে একটি ‘Confirmation
page’ পাওয়া যাবে যাতে
একটি ৫ অংকের Application Serial No. সহ প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। এই page- এর নীচে ‘Download Receipt of Application’ button- টি ক্লিক করলে অনলাইনে পূরণকৃত আবেদন ‘Receipt of Application’- এর PDF
version টি স্বয়ংক্রিয়ভাবে
তৈরি হয়ে যাবে যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
কোন কোন
আবেদনকারীর ক্ষেত্রে ভর্তির আবেদনপত্রে ও ‘Receipt of Application’ –এ E, T, S বা R চিহ্ন প্রদান করা হবে।
E: GCE ‘O’-Level/ ‘A’-Level- এ উত্তীর্ণ এবং বিদেশী শিক্ষাবোর্ড হতে উত্তীর্ণ আবেদনকারী।
T: ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত আবেদনকারী।
S: আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও বোর্ড হতে প্রাপ্ত তথ্য- এর অমিল হলে অথবা
আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত না হলে।
R: ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য
ও বোর্ড হতে প্রাপ্ত তথ্য-এর অমিল হলে অথবা আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত না
হলে।
SMS- এর মাধ্যমে আবেদন ফি প্রদানঃ
আবেদন ফিঃ
ক-গ্রুপঃ-
ইঞ্জিনিয়ারিং বিভাগসমুহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ= ৭০০/-
খ-গ্রুপঃ-
নিঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ= ৮০০/-
১। SMS
পদ্ধতিঃ
টেলিটক প্রি-পেইড
মোবাইলে SMS অপশনে গিয়ে BUET<>Application Serial No. টাইপ করে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ BUET<>99999.
উপরের SMS
টি সঠিকভাবে প্রেরণ করা হলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, আবেদন ফি ও একটি ৮
অংকের PIN জানিয়ে আবেদন ফি প্রদান করার সম্মতি
চাওয়া হবে।
সম্মতি জানানোর
জন্য BUET<>YES<>PIN টাইপ করে 16222 নম্বরে একটি SMS করতে হবে।
উদাহরণঃ BUET<>YES<>88888888.
আবেদনকারীর
মোবাইলে প্রয়োজনীয় টাকা থাকলে তা থাকে নির্দিষ্ট আবেদন ফি কেটে একটি Confirmation
SMS- এর মাধ্যমে তা
জানিয়ে দেয়া হবে।
২। Money
Receipt সংগ্রহঃ
আবেদনকারী
সঠিকভাবে আবেদন ফি SMS-এর মাধ্যমে প্রদান করলে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে
‘Download Money Receipt’ লিংকে ক্লিক করে টাকা গ্রহণের রশিদের PDF version ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবে।
৩। শুধুমাত্র E,
T, S বা R চিহ্নিত আবেদনকারীদের জন্য প্রয়োজনীয়
দলিলাদি জমা প্রদান
যে সকল আবেদনকারীর
‘Receipt of Application’ –এ E, T, S বা R চিহ্ন থাকবে তাদেরকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরমের
PDF version টি ডাউনলোড করে
A4 সাইজের ৮০ গ্রাম
সাদা অফসেট কাগজে ৩ পৃষ্ঠা প্রিন্ট নিতে হবে। এই ৩ পৃষ্ঠার প্রথম ২ পৃষ্ঠা হলো
অনলাইনে পুরণকৃত আবেদনপত্র ও তৃতীয় পৃষ্ঠাটি হলো ‘Receipt of
Application’।
প্রিন্টকৃত
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিলাদি সংযুক্ত করতে হবে এবং তা রেজিস্ট্রার অফিসে
নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি জমা দিতে হবে।
ক) মাধ্যমিক স্কুল
সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষার সনদপত্র- এর সত্যায়িত কপি।
খ) মাধ্যমিক স্কুল
সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষার গ্রেডশীট- এর সত্যায়িত কপি।
গ) উচ্চ মাধ্যমিক
সার্টিফিকেট/আলিম/সমমানের পরীক্ষার গ্রেডশীট-এর সত্যায়িত কপি।
ঘ) প্রিন্টকৃত ‘Money
Receipt’.
ঙ) প্রিন্টকৃত ‘Receipt of
Application’.
চ) ক্ষুদ্র জাতি
গোষ্ঠীভুক্ত প্রার্থীদের বাংলাদেশের নাগরিকত্ব এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীত্বের প্রমাণস্বরূপ
স্থানীয় ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান এবং স্ব-স্ব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
মোড়ল/হেডম্যান/গোত্র প্রধান এর নিকট হতে সার্টিফিকেট দাখিল করতে হবে।
৪। Admit
Card সংগ্রহঃ
ভর্তি পরীক্ষার
আবেদনকারীকে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ‘Download Admit Card’ লিংকে ক্লিক করে Admit
Card এর
PDF version টি ডাউনলোড করে A4 সাইজের সাদা কগজে প্রিন্ট নিতে হবে।
ভর্তি পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments:
Post a Comment