Wednesday, September 30, 2015

Mawlana Bhashani Science and Technology University (MBSTU) Admission Notice, Circular & All Information 2015-16.





মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.mbstu.ac.bd. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয় Mawlana Bhashani Science and Technology  University Admission Notice, Sit plan, Exam date and Time, MBSTU University Admission Result 2015-16 of all units will be found here. ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ ও বিফার্ম প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ২৭ নভেম্বর ২০১৫ শুরু হয়ে ২৮ নভেম্বর ২০১৫ পর্যন্ত চলবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ ভিন্ন ভিন্ন ৪টি ইউনিটে A, B, CD অনুষ্ঠিত হবে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

          অনলাইনে আবেদন শুরু, ৬ সেপ্টেম্বর, ২০১৫

অনলাইনে আবেদন শেষ, ৩১ অক্টোবর, ২০১৫

ভর্তি পরীক্ষা শুরু, ২৭ নভেম্বর, ২০১৫

ভর্তি পরীক্ষা শেষ, ২৮ নভেম্বর, ২০১৫

আবেদন ফিঃ
প্রতি ইউনিট= ৫৫০/-

ইউনিটভিত্তিক বিভিন্ন বিভাগের জন্য নির্ধারিত আসনসংখ্যাঃ
A [ইঞ্জিনিয়ারিং অনুষদ]
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)= ৫৫।
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)= ৫৫।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই)= ৫৫।

B [লাইফ সায়েন্স অনুষদ]
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট(ইএসআরএম)= ৫৫।
প্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স(সিপিএস)= ৫৫।
ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স(এফটিএনএস)= ৫৫।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং(বিজিই)= ৫৫।
ফার্মেসি= ৩৫।
বায়োকেমিস্টি এন্ড মলিকুলার বায়োলজি(বিএমবি)= ৩৫।

C [সায়েন্স অনুষদ]
রসায়ন= ৫৫।
গণিত= ৫৫।
পদার্থবিদ্যা= ৫৫।
পরিসংখ্যান= ৫৫।

D [বিজনেস স্টাডিজ অনুষদ]
ব্যবসায় প্রশাসন [বাণিজ্য ৩৭, বিজ্ঞান ১২, মানবিক বিভাগের জন্য ৬ জন]= ৫৫।
অর্থনীতি [বাণিজ্য ১৫, বিজ্ঞান ২০, মানবিক বিভাগের জন্য ২০ জন]= ৫৫।

আবেদনের যোগ্যতাঃ
ক) ২০১২ বা ২০১৩ সালের এসএসসি/সমমান এবং ২০১৪ বা ২০১৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে। তবে আবেদনকারীর অবশ্যই উভয় পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয় ব্যতীত ন্যুনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট ন্যুনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।

খ) বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ A, B, C D ইউনিটে এবং মানবিক বিভাগ ও বাণিজ্য বিভাগ হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ শুধুমাত্র D ইউনিটে আবেদন করতে পারবে।

গ) A ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতে পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

B ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। অধিকন্ত ফার্মেসি বিভাগে এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এইচএসসি/সমমানের পরীক্ষায় গণিতেও ন্যুনতম জিপিএ ২.০০ থাকতে হবে।

C ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীর এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ঘ) O-Level এবং A-Level এ উত্তীর্ণ ছাত্র-ছত্রীদের জিসিই (GCE) O-Level এ কমপক্ষে ৩টি বিষয়ে ই গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং জিসিই  A-Level এ কমপক্ষে ২টি বিষয়ে ই গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

ঙ) ২০১২ সালের পূর্বে এসএসসি/সমমান/জিসিই O-Level পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে না।

SMS এর মাধ্যমে আবেদন পদ্ধতিঃ
ক) আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে MBSTU <স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস>  HSC পাশের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> SSC পরীক্ষা রোল নম্বর  <স্পেস> SSC পাশের সাল <স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড (A/B/C/D) লিখে 16222 নম্বরে SMS করতে হবে।

উদাহরণঃ MBSTU<> DHA<> 123456<> 2015<> DHA<> 123456<> 2013<>A.

উদাহরণটি ঢাকা বোর্ডের এবং A ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

খ) SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে MBSTU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ MBSTU<>YES<>654321<> 01XXXXXXXX.

উল্লেখ্য, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা কেটে নেওয়া হবে এবং সাথে সাথেই একটি SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে।

গ) O/A-Level হতে উত্তীর্ণ আবেদনকারীকে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী 16222 নম্বরে SMS  করতে হবেঃ
উদাহরণঃ MBSTU <> GCE <> 123456 <> 2015 <> A <> ENG.

এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর A-Level এর নিজ Candidate নম্বরটি বসাতে হবে।

ঘ) কোটায় ভর্তিচ্ছুক আবেদনকারীদের ক্ষাত্রে নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী 16222 নম্বরে SMS করতে হবে।
নির্দিষ্ট কোটাসমূহ; মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ), উপজাতি কোটা (TQ), পোষ্য কোটা (WQ)

উদাহরণঃ MBSTU<>DHA<>123456<>2015<>DHA<>123456<>2013<>A<>FFQ.

উদাহরণটি ঢাকা বোর্ডের এবং MBSTU এর A ইউনিটের মুক্তিযোদ্ধার সন্তান কোটার (FFQ) জন্য।

ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়ঃ
ক) সফলভাবে আবেদনকৃত ছাত্র-ছাত্রীকে ভর্তি পরীক্ষার দিনে তার এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি ও এইচএসসি/সমমানের মুল রেজিস্ট্রেশন কার্ড ও এর ২ কপি সত্যায়িত ফটোকপি এবং ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে ছাত্র-ছাত্রীর নাম, SMS এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত ছবি দুটির প্রত্যকটি পৃথকভাবে ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের বাম দিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই আনতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে।

খ) এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

গ) পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

ঘ) ভর্তি পরীক্ষার রোল নম্বর হারিয়ে গেলে নির্ধারিত ২০০/- টাকা ফি পরিশোধপূর্বক সংশ্লিষ্ট ইউনিট-অফিস থেকে রোল নম্বর সংগ্রহ করা যাবে।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টনঃ
A ইউনিট= ইংরেজি ১০, রসায়ন ৩০, পদার্থবিদ্যা ৩০, গণিত ৩০ মোট=১০০।

B ইউনিট= ইংরেজি ১০, রসায়ন ৩৫, পদার্থবিদ্যা ২০, জীববিজ্ঞান ৩৫ মোট=১০০।

C ইউনিট= ইংরেজি ১০, রসায়ন ৩০, পদার্থবিদ্যা ৩০, গণিত ৩০ মোট=১০০।

D ইউনিট [বাণিজ্য] = ইংরেফি ৪০, ব্যবসায় নীতি ও প্রয়োগ ৩০, হিসাব বিজ্ঞান ৩০ মোট=১০০।

D ইউনিট [বিজ্ঞান] = ইংরেজি ৪০, রসায়ন ৩০, পদার্থবিদ্যা ৩০, গণিত ৩০ (রসায়ন, পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে যেকোনো ২টি উত্তর দিতে হবে) মোট=১০০।

D ইউনিট [মানবিক] = ইংরেজি ৪০, বাংলা ৩০, অর্থনীতি ৩০, পৌরনীতি ৩০ (অর্থনীতি ও পৌরনীতি বিষয়ের যেকোনো ১টি উত্তর দিতে হবে) মোট=১০০।

ক) ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর MCQ (১০০টি প্রশ্ন থাকবে) এবং অবশিষ্ট ১০০ নম্বরের মধ্যে (৪র্থ বিষয়সহ) এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৪০% ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৬০% গণনা করা হবে।

খ) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর মোট প্রাপ্ত নম্বর হতে কাটা যাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আরো জানতে ০১৫৫৪৩২১১৮৭, ০১৭৮৯৮৭৬৭৮৪ এবং ০১৭৩৪১৮২২৭৭ নম্বরে যোগাযোগ করতে পারবে।

No comments:

Post a Comment