ইসলামী বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.iu.ac.bd. ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরিক্ষার সময়, পরিক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Islamic University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম ১৫ নভেম্বর ২০১৫ শুরু হয়ে ১৯ নভেম্বর ২০১৫ পর্যন্ত চলবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ ভিন্ন ভিন্ন ৮টি ইউনিটে A, B, C, D, E, F, G & H. এবং ২২টি বিষয়ে অনুষ্ঠিত হবে।
ইসলামী
বিশ্ববিদ্যালেয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ১৫ অক্টোবর, ২০১৫
ইবি ভর্তি পরীক্ষা শুরু, ১৫ নভেম্বর, ২০১৫
ইবি ভর্তি পরীক্ষা শেষ, ১৯ নভেম্বর, ২০১৫
আলাদা আলাদা
বিভাগের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ প্রবেশ পত্রের সাথে দেওয়া হবে
আবেদন ফিঃ
প্রতি ইউনিটের
ভর্তি আবেদন ফি- ৪৫০/=
আবেদনকারীর
ন্যুনতম যোগ্যতাঃ
A ইউনিটভূক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ
মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে GPA
3.00 এবং একত্রে
কমপক্ষে GPA 6.50, বাণিজ্য শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা
আলাদাভাবে কমপক্ষে GPA 3.25 এবং একত্রে কমপক্ষে GPA 6.75 এবং বিজ্ঞান শাখায় মাধ্যমিক/সমমান ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে GPA 3.25 এবং একত্রে কমপক্ষে GPA 7.00 পেতে হবে। A এবং O লেভেলে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে
গ্রেড ‘সি’ পেতে হবে।
B ও C ইউনিটভূক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ
মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে GPA
3.00 এবং একত্রে
কমপক্ষে GPA 6.50, বাণিজ্য শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা
আলাদাভাবে কমপক্ষে GPA 3.25 এবং একত্রে কমপক্ষে GPA 6.75 এবং বিজ্ঞান শাখায় মাধ্যমিক/সমমান ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে GPA 3.25 এবং একত্রে কমপক্ষে GPA 7.00 পেতে হবে। A এবং O লেভেলে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে
গ্রেড ‘সি’ পেতে হবে।
D, E ও F ইউনিটভূক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং মাধ্যমিক/সমমান
ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে
GPA 3.50 এবং একত্রে
কমপক্ষে GPA 7.50 পেতে হবে। A এবং O লেভেলে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড ‘বি’ পেতে হবে।
G ইউনিটভূক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক ও বাণিজ্য শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ
মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে GPA
3.25 এবং একত্রে
কমপক্ষে GPA 6.75, বিজ্ঞান শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা
আলাদাভাবে কমপক্ষে GPA 3.50 এবং একত্রে কমপক্ষে GPA 7.25 পেতে হবে।
A এবং
O লেভেলে উত্তীর্ণ
ছাত্র/ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড ‘সি’ পেতে হবে।
H ইউনিটভূক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান
পরীক্ষায় আলাদা আলাদাভাবে (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে GPA 3.00 এবং একত্রে কমপক্ষে GPA
6.50, বাণিজ্য শাখায়
মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে GPA
3.25 এবং একত্রে
কমপক্ষে GPA 6.75 এবং বিজ্ঞান শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে
কমপক্ষে GPA 3.25 এবং একত্রে কমপক্ষে
GPA 7.00 পেতে হবে।
A এবং
O লেভেলে উত্তীর্ণ
ছাত্র/ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড ‘সি’ পেতে হবে।
তবে,
বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্যর (পুত্র-কন্যা, স্বামী-স্ত্রী)
ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায়
আলাদা আলাদাভাবে কমপক্ষে GPA 3.00 এবং একত্রে কমপক্ষে GPA 6.00, বাণিজ্য শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান
পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে GPA 3.00 এবং একত্রে কমপক্ষে
GPA 6.25 এবং বিজ্ঞান
শাখায় মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে GPA 3.00 এবং একত্রে কমপক্ষে GPA 6.50 পেতে হবে।
SMS এর মাধ্যমে আবেদন পদ্ধতিঃ
ক) আবেদনের জন্য
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে IU
লিখে<স্পেস> HSC
শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
<স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাশের সাল <স্পেস>দিয়ে SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
<স্পেস> দিয়ে SSC পরীক্ষা রোল নম্বর
<স্পেস> SSC পাশের সাল <স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড <স্পেস>
পোষ্য হলে Y এবং না হলে N লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ IU<> DHA<> 123456<> 2015<> DHA<> 123456<> 2013<> A.
উদাহরণটি ঢাকা
বোর্ডের এবং A ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC
এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
A এর জায়গায়
কাঙ্খিত বিভাগের কী-ওয়ার্ড দিতে হবে।
খ) উপরের SMS
টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS
এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও
একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS
পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি
জানানোর জন্য প্রথমে IU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ IU<>YES<>654321<> 01XXXXXXXX.
উল্লেখ্য, সম্মতি
জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টাকা কেটে নেওয়া
হবে এবং একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে যা
আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে।
গ) O এবং A লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে
IU লিখে
<স্পেস> দিয়ে GCE লিখে <স্পেস> দিয়ে A লেভেলের Candidate নম্বর লিখে <স্পেস> দিয়ে
A লেভেল পাসের সাল
লিখে <স্পেস> দিয়ে কাঙ্খিত ইউনিটের কোড লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ IU<> GCE<> 123456<> 2015<> A.
সম্মতি জানানোর
ক্ষেত্রেঃ IU<>YES<>654321<> 01XXXXXXXX.
প্রবেশপত্র
ডাউনলোডঃ
সফলভাবে আবেদনকৃত
ছাত্র/ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://iu.teletalk.com.bd - এ লগ ইন করে Admit
Card ডাউনলোড করে নিতে
হবে। Admit Card ডাউনলোড করতে ছাত্র/ছাত্রীদের সদ্য তোলা ১ কপি ছবি (300
x 300 pixel এবং 100kb) আপলোড করতে হবে।
ভর্তি পরীক্ষার
নম্বর নির্ধারণঃ
১। MCQ
পদ্ধতিতে গৃহীত লিখিত পরীক্ষার উত্তরপত্র
OMR এর সাহায্যে মূল্যায়ন করা হবে।
২। ভর্তি পরীক্ষার
মান হবে ১২০ নম্বর। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর (সর্বোচ্চ ৮০ নম্বর) এর সাথে
পরীক্ষার্থীর এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA (সর্বোচ্চ ৫+৫=১০ নম্বর) কে ৪ দিয়ে গুন
করে প্রাপ্ত নম্বর সর্বাধিক (২০+২০=৪০) নম্বর যোগ করে মেধা তালিকা তৈরী করা হবে।
পরীক্ষার হলে যা
আনতে হবেঃ
১) ডাউনলোডকৃত
প্রবেশপত্রের ২ কপি। উভয় কপি ভর্তি পরীক্ষার কক্ষে দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক
সত্যায়িত করবেন।
২) উচ্চ মাধ্যমিক/সমমান
পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রত্যেকটির ২ কপি (ফটোকপি ৮০ গ্রাম সাইজের
অফসেট কাগজে)।
৩) উচ্চ
মাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ২ কপি প্রত্যেকটির উপরে সাদা
জায়গায় প্রবেশপত্রে ডাউনলোডের জন্য ব্যবহৃত হুবহু ছবির ১ কপি গাম দ্বারা সংযুক্ত
থাকতে হবে।
৪) উপরিউক্ত ভর্তি
পরীক্ষার প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার প্রবেশ পত্রসহ রেজিস্ট্রেশন
কার্ডের একসেট ইউনিট সংরক্ষন করবে। অপর সেটটি পরীক্ষার্থী সংরক্ষণ করবে।
ভর্তি পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments:
Post a Comment