খুলনা বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.ku.ac.bd. খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Khulna University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম ৩০ অক্টোবর ২০১৫ শুরু হয়ে ১ নভেম্বর ২০১৫ পর্যন্ত চলবে। আলাদা আলাদা শ্রেণীর ভর্তি পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে।
খুলনা
বিশ্ববিদ্যালেয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ৩০ অক্টোবর, ২০১৫
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, ১১ ডিসেম্বর, ২০১৫। সকাল ৯.০০ – ১২.০০
জীব বিজ্ঞান স্কুল, ১১ ডিসেম্বর, ২০১৫। দুপুর ২.৩০ – ৪.০০
চারূকলা ইনস্টিটিউট, ১১ ডিসেম্বর, ২০১৫। বিকাল ৫.০০ – ৬.৩০
কলা ও মানবিক স্কুল, ১২ ডিসেম্বর, ২০১৫। সকাল ৯.০০ – ১১.০০
সামাজিক বিজ্ঞান স্কুল, ১২ ডিসেম্বর, ২০১৫। দুপুর ১২.৩০ – ২.০০
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, ১২ ডিসেম্বর, ২০১৫। বিকাল ৩.৩০ – ৫.০০
বিভিন্ন স্কুলে আবেদনের যোগ্যতাঃ
ক)
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলঃ
১।
প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে
(চতুর্থ বিষয়সহ) জিপিএ ৪.০০ এবং ২০১৪ অথবা
২০১৫ সালের এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে।
২।
এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন- এ তিনটি বিষয়ে পৃথকভাবে
কমপক্ষে জিপিএ ৪.০০, ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে।
৩।
GCE O-Level এবং A-Level- এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায়
পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে
হবে এবং A-Level পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে
প্রতিটিতে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে।
খ)
জীব বিজ্ঞান স্কুলঃ
১।
প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে (চতুর্থ
বিষয়সহ) জিপিএ ৪.০০ এবং ২০১৪ অথবা ২০১৫
সালের এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে।
২।
প্রার্থীকে এইচ.এস.সি পরীক্ষায় জীববিজ্ঞান, গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন- বিষয়ে
পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৪.০০, ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে।
গ)
চারুকলা ইনস্টিটিউটঃ
১।
২০১৪ অথবে ২০১৫ সালে যারা উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশ করেছে তারা ভর্তির
জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫ ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫ পেতে হবে।
২।
জিসিই ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষায় ‘B’ গ্রেড পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে।
ঘ)
কলা ও মানবিক স্কুলঃ
১।
২০১৪ অথবা ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থী ভর্তির
জন্য আবেদন করতে পারবে। সকল বিভাগের (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) প্রার্থীরা আবেদন
করতে পারবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের
ক্ষেত্রে মাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫ এবং উচ্চ মাধ্যমিক/সমমানের
পরীক্ষায় প্রার্থীর ন্যুনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
শুধু
বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনে ভর্তিচ্ছু প্রার্থীদের উচ্চ মাধ্যমিক/সমমানের
পরীক্ষায় বাংলায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং ইংরেজি ডিসিপ্লিনে ভর্তিচ্ছু প্রার্থীদের
উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ইংরেজিতে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
২।
জিসিই ‘O’ লেভেল পরীক্ষায় অন্তত ৩ টি বিষয়ে এবং ২০১৪/১৫ সালের ‘A’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ২ টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা
আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু প্রার্থীদের ‘O’ এবং ‘A’ লেভেল পরীক্ষায় মোট ৫ টি বিষয়ের মধ্যে ইংরেজি সহ কমপক্ষে
৩টি বিষয়ে ‘B’ এবং ২টি বিষয়ে ‘C’ গ্রেড পেতে হবে।
ঙ)
সামাজিক বিজ্ঞান স্কুলঃ
১।
যারা ২০১৪ বা ২০১৫ সালে এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অথবা যারা
২০১৪/১৫ সালে জিসিই ‘A’ লেভেল পরীক্ষায় ন্যুনতম ২টি
বিষয়ে উত্তীর্ণ হয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে।
২।
প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে
(চতুর্থ বিষয়সহ) জিপিএ ৪.০০ এবং ২০১৪ অথবা
২০১৫ সালের এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে এবং প্রার্থীর
এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।
৩।
প্রার্থীর জিসিই ‘O’ লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে
ন্যুনতম ই গ্রেড এবং জিসিই ‘A’ লেভেল পরীক্ষায় ২টি
বিষয়ে ন্যুনতম ‘B’ গ্রেড থাকতে হবে।
চ)
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলঃ
১।
প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে
(চতুর্থ বিষয়সহ) জিপিএ ৪.০০ এবং ২০১৪ অথবা
২০১৫ সালের এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে
হবে।
জিসিই ‘O’ লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে এবং জিসিই ‘A’ লেভেল পরীক্ষায় ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র/ছত্রীরা আবেদন
করতে পারবে। ভর্তিচ্ছু প্রার্থীদের ‘O’ এবং ‘A’ লেভেল পরীক্ষায় মোট ৫টি বিষয়ের মধ্যে কমপক্ষে ৩টি বিষয়ে ‘B’ গ্রেড এবং ২টি বিষয়ে ‘C’ গ্রেড থাকতে হবে।
আবেদন
করার নিয়মাবলীঃ
প্রার্থীকে
পত্রিকায় প্রকশিত পদ্ধতি অনুযায়ী একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে SMS করে আবেদন করতে হবে।
ক) আবেদনের জন্য
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে KU
<স্পেস> HSC
শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
<স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাশের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস>
SSC পরীক্ষা রোল
নম্বর <স্পেস>
SSC পাশের সাল
<স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ KU<> DHA<> 123456<> 2015<> DHA<> 123456<> 2013<> KA.
উদাহরণটি ঢাকা
বোর্ডের এবং KA ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC
এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
খ) SMS
টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS
এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও
একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS
পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি
জানানোর জন্য প্রথমে KU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ KU<>YES<>654321<> 01XXXXXXXX.
উল্লেখ্য, সম্মতি
জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টাকা কেটে নেওয়া
হবে ।
প্রবেশ
পত্রঃ
ভর্তি
পরীক্ষার কক্ষে প্রার্থীকে অবশ্যই তার উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার গ্রেডশীটের
২টি ফটোকপিতে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে সংযুক্ত করে এবং গ্রেডশীটের
উপরে বামদিকে ইনস্টিটিউট ও ভর্তি পরীক্ষার রোল নম্বর স্পষ্ট করে লিখে আনতে হবে, যা
প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
ভর্তি পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments:
Post a Comment