জাতীয় বিশ্ববিদ্যালয় Admission Notice
2015-16. www.nu.edu.bd. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ভর্তি নোটিশ, সিট প্ল্যান,
পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। National University Admission
Notice, Sit plan, Exam date and Time, Admission
Result 2015-16 of all units will be found here. ২০১৫-১৬
শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু হবে ১ অক্টোবর
২০১৫ চলবে ২৮ অক্টোবর ২০১৫ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স পাঠদানকারী কলেজসমূহে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্য্ক্রমের
প্রাথমিক আবেদন আগামী ০১ অক্টোবর ২০১৫ তারিখ থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর ২০১৫ তারিখ
রাত ১২টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী
প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট
কলেজে ২৮ অক্টোবর ২০১৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে
আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে
হবে না। তাদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে
প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions)এ প্রদর্শিত ভর্তি
নির্দেশিকা থেকে জানা যাবে।অনলাইনে আবেদন শুরু, ১ অক্টোবর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ২৮ অক্টোবর, ২০১৫
আবেদনের সাধারণ যোগ্যতাঃ
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সকল
শাখায় ২০১১/২০১২/২০১৩ সালের এস.এস.সি/সমমান এবং ২০১৪/২০১৫ সালের এইচ.এস.সি/সমমান
পরীক্ষায় আলাদাভাবে ৪র্থ বিষয়সহ ন্যুনতম জিপিএ ২.০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে
পারবে।
খ) প্রার্থীদের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি
যোগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা
হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরে) ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
গ) ২০১১/২০১২/২০১৩ সালের O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ৪টি
বিষয়ে উত্তির্ণ এবং ২০১৪/২০১৫ সালের A-Level পরীক্ষায় ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে
পারবে। এ সকল প্রার্থী ডীন, সরবরাহ পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয়
বিশ্ববিদ্যালয় এর সংঙ্গে সরাসরি যোগাযোগ করবে।
ঘ) এস.এস.সি/সমমানের পরীক্ষা সনদ অনুযায়ী শিক্ষার্থীর বয়স ৩১/১২/২০১৫ তারখ
পর্যন্ত ২২ বছরের মধ্যে থাকতে হবে।
প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়ঃ
ক) আবেদনকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে www.nu.edu.bd/admissions
Honours tab এ গিয়ে Apply Now
(Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন সঠিকভাবে দিতে
হবে।
খ) ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারির তথ্য ছকে সঠিক তথ্য দিতে হবে।
গ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যোগ্য বিষয়ের তালিকা দেখতে পাবে। আবেদনকারী
তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম সিলেক্ট করলে সংশ্লিষ্ট
কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি যোগ্য বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা
দেখতে পাবে। এই তালিকা থেকে প্রার্থীকে সতর্কতার সাথে তার পঠিত বিষয়ের পছন্দক্রম
নির্ধারণ করতে হবে।
ঘ) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে
তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে। কোটায় আবেদনের
ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা
একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।
ঙ) ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবি
স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ 120x150 pixels, Image Type: jpg এবং file size: 50Kb.
চ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল
নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4(8.5”x11”)অফসেট সাদা কাগজে]
প্রিন্ট(Print)নিতে হবে।
ছ) আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক
আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Application’s Login
(Honours) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change
Option এ গিয়ে Click to Generate
the Security key অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত
মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP)পাবে। এই OTP দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি
আপলোড করতে পারবে।
জ) কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করার পর তা আর পরিবর্তন করা যাবে
না।
ঝ) আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর
করতে হবে। এই আবেদন ফরমের সংঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান
পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন
ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক
আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্ব্যপ্রাপ্ত শিক্ষকের
স্বাক্ষর ও সীলসহ শিক্ষার্থীকে ফেরত দেয়া হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক
আবেদন ফরম online-এ নিশ্চিত করবে সে সকল
প্রার্থী তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে।
ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফলঃ
ক) প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম
উর্ধবক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাত্বক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।
খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল
একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমের i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% ii)প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত
নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% iii)এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে তাদের
বয়সের নিম্ন ক্রম অনুসারে মেধাক্রম নির্ধারণ করা হবে।
গ) ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয়
মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে প্রকাশ করা হবে।
ঘ) সংশ্লিষ্ট কলেজ ব্যবহার করে ভর্তির বিষয়ওয়ারী ফলাফল দেখতে পারবে।
শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.nu.edu.bd/admissions
এবং SMS (nu<>athn<>roll
no লিখে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে অথবা
সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে।
রিলিজ স্লিপে আবেদন ফরম পূরণঃ
যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে তথবা মেধা
তালিকায় স্থান পেয়েও বরাদ্দক্রিত বিষয়ে ভর্তি হবে না, সে সকল প্রার্থী পাঁচটি
কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
কলেজ কর্তৃপক্ষের করণীয়ঃ
ক) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বরাদ্দকৃত User ID ও Password দিয়ে সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য Login করবে। প্রাথমিক আবেদন
ফরম ও ভর্তি নিশ্চয়নের সময় Click to Generate the Security key অপশনে গিয়ে ক্লিক করলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক
প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে/কলেজের E-mail এর মাধ্যমে One Time Password(OTP)পাবে। এই OTP ব্যবহার করে শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করা যাবে।
খ) কলেজ কর্তৃপক্ষকে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ণের পূর্বে আবেদন ফরমে
প্রদর্শিত প্রার্থীর সকল তথ্য ও ছবি যাচাই করে নিতে হবে। কোন প্রাথমিক আবেদন ফরমে
প্রার্থীর তথ্য বা ছবির অসংগতি পাওয়া গেলে কলেজ কর্তৃক আবেদন ফরমটি নিশ্চিত না করে
শিক্ষার্থীকে অনলাইনে আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন করার পরামর্শ দিতে
হবে।
গ) সংশ্লিষ্ট কলেজ আবেদনকারীর কাছ থেকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা জমা
রেখে প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত
করা না হলে ঐ প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না।
ঘ) সংশ্লিষ্ট কলেজ প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [প্রতি আবেদনকারী
থেকে ১৫০/- টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট
কলেজ Login এর মাধ্যমে Application Payment Info
(Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে। Pay Slip এ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখ পূর্বক মোট
টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক এর যে কোন
শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments:
Post a Comment