Tuesday, September 29, 2015

Jagannath University Admission Notice, Circular & All Information 2015-16.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.jnu.ac.bd. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Jagannath University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট ২০১৫। পূর্ববর্তী বছরের মতো এবারো জবি ভর্তি পরীক্ষা ঢাবির ভর্তি পরীক্ষার দিনেই শুরু হবে। ঢাবির বিভিন্ন ইউনিটের পরীক্ষা যে তারিখে সকালে হবে, একই তারিখে জবির পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালেয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

          অনলাইনে আবেদন শুরু, ২৯ আগস্ট, ২০১৫
          অনলাইনে আবেদন শেষ, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

ইউনিটের ভর্তি পরিক্ষা, ৩০ অক্টোবর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ৯ অক্টোবর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ১৬ অক্টোবর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ৬ নভেম্বর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ১৩ নভেম্বর, ২০১৫

আবেদন ফিঃ
A, B, C D- ইউনিট= ৩৫০/-
E- ইউনিট=৪৫০/-

বিভাগসমূহ ও আসনসংখ্যাঃ
A-ইউনিটঃ- পদার্থ বিজ্ঞান ৯০টি, রসায়ন ৭০টি, গণিত ৯০টি, পরিসংখ্যান ৮০টি, উদ্ভিদ বিজ্ঞান ৮০টি, ভূগোল ও পরিবেশ ১০০টি, মনোবিজ্ঞান ১০০টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৪০টি, মাইক্রো-বায়োলজি ৩৫টি, ফার্মেসী ২৫টি। মোট= ৭৯০টি।

B-ইউনিটঃ- বাংলা ১০০টি, ইংরেজি ১১০টি, ইতিহাস ১০০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১০০টি, ইসলামিক স্টাডিজ ১০০টি, দর্শন ১০০টি ও আইন ১০০টি। মোট= ৭১০টি।

C-ইউনিটঃ- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ২০০টি, ম্যানেজমেন্ট স্টাডিজ ২০০টি, মার্কেটিং ১১০টি, ফিন্যান্স ১১০টি। মোট= ৬২০টি।

D-ইউনিটঃ- অর্থনীতি ৯০টি, রাষ্ট্রবিজ্ঞান ৯০টি, সমাজ বিজ্ঞান ৯০টি, সমাজকর্ম ৮০টি, নৃবিজ্ঞান ৬০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতা ৬০টি, লোকপ্রশাসন ৭০টি। মোট= ৫৪০টি।

E-ইউনিটঃ- ড্রামা এন্ড মিউজিক ৬০টি (ড্রামা ৩০টি, মিউজিক ৩০টি), ফাইন আর্টস এন্ড গ্রাফিক্স ৪০টি। মোট= ১০০টি।

আবাদনের যোগ্যতাঃ (চতুর্থ বিষয়সহ);
ক) A, B.C D ইউনিটের জন্য প্রার্থীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ বিজ্ঞান, ব্যাবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও ডিপ্লোমা-ইন-বিজনেস ম্যানেজমেন্ট শাখার জন্য ৭.৫০ এবং অন্যান্য শাখার জন্য ৭.০০।
তবে, এস.এস.সি/সমমান অথবা এইচ.এস.সি/সমমান কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নীচে নয়।

খ) E ইউনিটে ভর্তির আবেদনের ক্ষেত্রে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও ডিপ্লোমা-ইন-বিজনেস ম্যানেজমেন্টসহ সকল শাখার জন্য ৬.৫০।
তবে, এস.এস.সি/সমমান অথবা এইচ.এস.সি/সমমান কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫০ এর নীচে নয়।

গ) সকল ইউনিটের জন্য জিসিই লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে সি গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ বা ২০১৫ সনের লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে সি গ্রেডসহ উত্তীর্ণ হতে হবে।

SMS এর মাধ্যমে আবেদন পদ্ধতিঃ
ক) আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে JNU<স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস>  HSC পাশের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> SSC পরীক্ষা রোল নম্বর <স্পেস> SSC পাশের সাল <স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে 16222 নম্বরে SMS করতে হবে।

ইউনিট সমূহের কী-ওয়ার্ডঃ বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ-A, কলা ও আইন অনুষদ-B, বিজনেজ স্টাডিজ অনুষদ-C, সামাজিক বিজ্ঞান অনুষদ-D এবং ড্রামা এন্ড মিউজিক ও ফাইন আর্টস এন্ড গ্রাফিক্স-E

উদাহরণঃ JNU<> DHA<> 123456<> 2015<> DHA<> 123456<> 2013<>A.

উদাহরণটি ঢাকা বোর্ডের এবং A ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

খ) কোটায় ভর্তিচ্ছুক আবেদনকারীদের ক্ষাত্রে নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী 16222 নম্বরে SMS করতে হবে
         
নির্দিষ্ট কোটাসমূহ; মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ)/ মুক্তিযোদ্ধার নাতী-নাতনী কোটা (FFG), উপজাতি কোটা (TQ), শারীরিক প্রতিবন্ধি কোটা (PDQ),  পোষ্য কোটা (WQ)

উদাহরণঃ JNU<>DHA<>123456<>2015<>DHA<>123456<>2013<>A<>FFQ.

উদাহরণটি ঢাকা বোর্ডের এবং JNU এর A ইউনিটের মুক্তিযোদ্ধার সন্তান কোটার (FFQ) জন্য

গ) উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর জন্য প্রথমে JNU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> নিজ ব্যবহৃত মোবাইল ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ JNU<>YES<>654321<> 01XXXXXXXX.

উল্লেখ্য, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩৫০/- টাকা এবং  E ইউনিটের জন্য ৪৫০/- টাকা কেটে নেওয়া হবে এবং সাথে সাথেই আর একটি SMS এর মাধ্যমে User ID Password জানিয়ে দেয়া হবে। এই User ID Password সযত্নে সংরক্ষণ করতে হবে।  একবার SMS করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না।

ঘ) O/A-Level হতে উত্তীর্ণ আবেদনকারীকে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী 16222 নম্বরে SMS  করতে হবেঃ এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে।

উদাহরণঃ JNU <> GCE <> 123456 <> 2015 <> A.

এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর A-Level এর নিজ Candidate নম্বরটি বসাতে হবে।

ঙ) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশ থেকে এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে।

উদাহরণঃ JNU <> OTH <> 123456 <> 2015 <> A.

প্রবেশপত্র ডাউনলোডঃ
১। আবেদনকারীকে প্রবেশপত্র ডাউনলোডের জন্য SMS এর মাধ্যমে জানানো হবে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রথমে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কেবির বেশি নয়) ও আবেদনকারীর স্বক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কেবির বেশি নয়) স্ক্যান করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে http://jnu.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে SMS এর মাধ্যমে প্রাপ্ত সংশ্লিষ্ট ইউনিটের User ID এবং Password ইনপুট দিতে হবে।
ইনপুট করা তথ্য সঠিক হলে Photo ও স্বাক্ষর আপলোড করার অপশন পাওয়া যাবে। আপলোড সম্পন্ন হলে বিষয়ের পছন্দক্রম/সাবজেক্ট চয়েস অপশন আসবে। বিষয় পছন্দ করার পর সাবমিট করতে হবে। সফল্ভাবে উক্ত প্রক্রিয়া সম্পন্ন হলে Admit Card ডাউনলোড করে ২কপি প্রিন্ট করতে হবে।

২। ‘A’/ ‘O’-Level এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে থেকে আবেদনকারীদের এস.এস.সি/সমমানের ও এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় পাশের নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি রেজিস্ট্রার দপ্তরে একাডেমিক শাখায় জমা দিয়ে পরীক্ষার কমপক্ষে ৩দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রেহ করতে হবে।

ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়ঃ
ক) প্রিন্টকৃত দুই কপি প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
খ) কোন অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
গ) ইলেকট্রনিক ডিভাইস, ফোন, ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বন্টনঃ
A-ইউনিটঃ- বিজ্ঞান শাখার ক্ষেত্রে- পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত; উচ্চ মাধ্যমিকে যাদের জীববিজ্ঞান অথবা গণিত নেই তাদের ইংরেজি এবং যাদের এই দুটির কোনটিই নেই তাদেরকে ইংরেজি ও বাংলাসহ চার বিষয়ে উত্তর দিতে হবে।
অন্যান্য শাখার ক্ষেত্রে- বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান।

B-ইউনিট:- বাংলা/ এডভান্সড ইংরেজি (শুধুমাত্র জিসিই শাখার জন্য), ইংরেজি ও সাধারণ জ্ঞান।

C- ইউনিটঃ- ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে- ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা পরীক্ষা ও হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ।
অন্যান্য শাখার ক্ষেত্রে- ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা পরীক্ষা ও সাধারণ জ্ঞান।

D-ইউনিটঃ- বাংলা/ এডভান্সড ইংরেজি (শুধুমাত্র জিসিই শাখার জন্য), ইংরেজি ও সাধারণ জ্ঞান।

E-ইউনিটঃ- বাংলা/ এডভান্সড ইংরেজি (শুধুমাত্র জিসিই শাখার জন্য), ইংরেজি ও সাধারণ জ্ঞান (শিল্প ও সংস্কৃতি বিষয়ক)।

১। ভর্তি পরীক্ষার মোট নম্বর ৭২, সময় ১ ঘন্টা (অন্যান্য কার্যাবলী সম্পন্নসহ ১ ঘন্টা ৩০ মিনিট)।

২। A ইউনিটে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের প্রত্যেককে চারটি বিষয়ের প্রতিটিতে ১৮টি করে মোট ৭২টি, অন্যান্য শাখার শিক্ষার্থীদের এবং B, C, D E ইউনিটে প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি বিষয়ের প্রতিটিতে ২৪টি করে মোট ৭২টি প্রশ্নের উত্তর দিতে হবে।

৩। প্রতিট প্রশ্নের মান ১। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং সময় টিভির মাধ্যমে পাওয়া যাবে।

No comments:

Post a Comment