Sunday, September 27, 2015

Dhaka University Admission Notice, Circular & All Information 2015-16.



ঢাকা বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.admission.eis.du.ac.bd. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Dhaka University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বছরের তুলনায় এবারের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ কার্যক্রম একটু আগে শুরু করতে যাচ্ছে। ১৮ জুন ২০১৫ একটি আলোচনায় সভাপতিত্ব করেন ড. এ এম এস আরেফিন সিদ্দীক এবং ২০ আগস্ট ২০১৫ ঢাবির সকল ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন। এবারে শিক্ষার্থীরা শুধুমাত্র একবারই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এখন থেকে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কোন সুযোগ থাকছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

          অনলাইনে আবেদন শুরু, ২৪ আগস্ট, ২০১৫
          অনলাইনে আবেদন শেষ, ১০ সেপ্টেম্বর, ২০১৫

          ইউনিটের ভর্তি পরিক্ষা, ৩০ অক্টোবর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ৯ অক্টোবর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ১৬ অক্টবর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ৬ নভেম্বর, ২০১৫
          ইউনিটের ভর্তি পরিক্ষা, ১০ ও ১৭ অক্টোবর, ২০১৫

যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেঃ [Including 4th Subject]
১। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ
        ইউনিটঃ কমপক্ষে GPA SSC+HSC= 8.00
          ইউনিটঃ কমপক্ষে GPA SSC+HSC= 7.00
          ইউনিটঃ কমপক্ষে GPA SSC+HSC= 7.50
          ইউনিটঃ কমপক্ষে GPA SSC+HSC= 8.00 [Science], 7.00 [Humanities],
                                  7.50 [Business Studies]
          ইউনিটঃ কমপক্ষে GPA SSC+HSC= 6.50.

২। O-Level এবং A-Level প্রার্থীর ক্ষেত্রেঃ ২০১০ সন থেকে ২০১৩ সন পর্যন্ত ‘O’-Level পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১৫ সনের ফল প্রকাশিত ‘A’-Level পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের O-Level এবং A-Level মোট ৭টি বিষয়ের মধ্যে যথাক্রমে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।

৩। সমমানের বিদেশী সার্টিফিকেট/ডিপ্লোমাধারী প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবে। তবে, সংশ্লিষ্ট অনুষদ কর্তৃক সমতা নিরূপিত হলেই কেবল তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়াও সকল প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আবেদনের নিয়মাবলীঃ
১। যেকোন ইউনিটে ভর্তির আবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট এর আবেদন/লগইন বাটনে ক্লিক করতে হবে।

২। আবেদন/লগইন বাটনে ক্লিক করার পর আবেদন/লগইন এর তথ্যের পেইজে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর প্রদান করে অগ্রসর হোন বাটনে ক্লিক করুন এবং পরবর্তী পেইজে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী এবং আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখেন তা দেখা গেলে নিশ্চিত করছি বাটনে ক্লিক করতে হবে।

৩। আবেদনকারী ইতিমধ্যে কোন ইউনিটে আবেদন না করে থাকলে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীর নির্দিষ্ট ফরম্যাটের একটি ফরমাল ছবি, ব্যক্তিগত মোবাইল নম্বর ও কোটার তথ্য চাওয়া হবে। তবে যে কোন ইউনিটে ইতিমধ্যে আবেদন করে থাকলে তথ্যগুলো পুনরায় দিতে হবে না। শুধুমাত্র বিকেএসপি হতে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবে।

৪। ছবি এবং অন্যান্য তথ্যবলী দেয়া হলে পরবর্তী পেইজ সেগুলো নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করার জন্য আবেদনকারীকে যেকোনো মোবাইল অপারেটর নম্বর থেকে একটি SMS করে 16321 নম্বরে পাঠাতে হবে।

SMS টি পাঠানো হলে ফিরতি SMS-এ আবেদনকারী ৭ অক্ষরের একটি কনফারমেশন কোড পাবে। এই কনফারমেশন কোডটি আবেদনকারী পেইজের নির্ধারিত স্থানে দেয়ার পর নিশ্চিত করছি বাটনে ক্লিক করতে হবে।

৫। সঠিক কনফারমেশন কোড দেয়া হলে আবেদনের মূল পাতা দেখা যাবে। এই পেইজের মাধ্যমে আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখেন সে সকল ইউনিটে আবেদন করে টাকা জমার রশিদ সংগ্রহ করতে পারবে।
এই পাতায় উল্লেখিত ইউনিট সমুহের যেকোনটিতে আবেদন করার জন্য ইউনিটের পাশের আবেদন বাটনে ক্লিক করতে হবে।  আবেদন বাটনে ক্লিক করার পর উক্ত ইউনিটের আবেদন বাটনটির স্থানে একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে এবং সেই ইউনিটের টাকা জমার রশিদ (পেমেন্ট স্লিপ) এর ডাউনলোডের লিঙ্ক পাওয়া যাবে।

৬। উপরোক্ত পেইজ থেকে যে ইউনিটের টাকা জমার রশিদ সংগ্রহ করতে ইচ্ছুক সেই ইউনিটের টাকা জমার রশিদ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে রশিদটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। পেমেন্ট স্লিপের দুইটি অংশ থাকবে, উপরেরটি আবেদনকারীর অংশ এবং নিচেরটি ব্যাংকের অংশ।

৭। টাকা জমার রশিদের তথ্যসমূহ ও আবেদনকারীর ছবি সঠিক আছে কিনা যাচাই করে নিন। এরপর টাকা জমার রশিদের দুইটি অংশেই নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বক্ষর করে ১০ই সেপ্টেম্বর, ২০১৫ তারিখের মধ্যে রশিদে উল্লেখিত পরিমাণ টাকা (ভর্তি পরীক্ষার ফি, অনলাইন সার্ভিস ফি ও ব্যাংক চার্জ) দেশের ৪টি রাষ্ট্রয়ত্ব বাণিজ্যিক ব্যাংক (জনতা, সোনালী, অগ্রণি ও রূপালী)- এর যে কোন শাখায় গিয়ে ব্যাংক চলাকালীন সময়ে জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমার প্রামাণ স্বরূপ টাকা জমার রশিদের আবেদনকারীর অংশ কেটে আবেদনকারীকে ফেরত দেবে।

৮। কোন ইউনিটে আবেদনকারীর ব্যাংকে টাকা জমা দেওয়ার তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌছালে তার সংশ্লিষ্ট ইউনিটের পেমেন্ট কলামে একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে। ব্যাংকে টাকা জমা না দেয়া হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আবেদনকারী ১৭ই সেপ্টেম্বর, ২০১৫ তারিখ বিকেল ৩.০০টা থেকে ভর্তি পরীক্ষার দিন সকাল ৯.০০টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

৯। ‘O’-Level এবং ‘A’-Level ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীদের সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিস থেকে প্রদত্ত Equivalent ID মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকের রোল নম্বরের স্থানে ব্যবহার করে যথানিয়মে টাকা জমা দেওয়ার রশিদ সংগ্রহ করতে হবে।

কোটায় ভর্তিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর ওয়ার্ড, উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধি, মূক্তিযোদ্ধার সন্তান এবং খেলোয়াড় কোটায় ভর্তি প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে ঐ ইউনিটের ডিন অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদানপূর্বক নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে।

ক) ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যলয়ের সংশ্লিষ্ট অফিস প্রধানের প্রত্যয়নপত্রসহ
খ) উপজাতি কোটার ক্ষেত্রে স্ব-স্ব উপজাতি প্রধান/জেলা প্রশাসক এর সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ
গ) হরিজন ও দলিত সপ্রদায় কোটার ক্ষেত্রে হরিজন ও দলিত সম্প্রদায়ের প্রধানের সনদপত্রসহ
ঘ) প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে সঠিকতার সনদপত্রসহ
ঙ) মুক্তিযোদ্ধার সন্তান (মুক্তিযোদ্ধার নাতী-নাতনীসহ) কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্রসহ
চ) খেলোয়াড় কোটায় শুধুমাত্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সনদপত্রসহ ।

উপরোক্ত কোটার নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে যে কোটায় ভর্তি হতে ইচ্ছুক তার প্রত্যয়নপত্র/সনদপত্র সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অফিসে জমা দিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোডঃ
আবেদনকারী ১৭ই সেপ্টেম্বর, ২০১৫ তারিখ বিকেল ৩.০০টা থেকে ভর্তি পরীক্ষার দিন সকাল ৯.০০টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

পরীক্ষা পদ্ধতিঃ
১। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে গ্রহণ করা হবে এবং প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে।
২। পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments:

Post a Comment